রাজধানীর সূত্রাপুর নারিন্দা এলাকায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম শারমিন জাহান মুমু (৭)। শনিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির মা হালিমা বেগম জানান, সকালে খেলার ছলে মুমু ছাদে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। টের পেয়ে তিনি দ্রুত মুমুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুমুকে মৃত ঘোষণা করেন।

কিভাবে ছাদ থেকে পড়ে গেছে এ বিষয়ে তার জানা নেই বলেও জানান তিনি। শিশুটি বাবার নাম জাহিদ হাসান। সে স্থানীয় একটি স্কুলের কিন্ডারগার্ডেনের ছাত্রী।

জেইউ, জেএ