নারায়ণগঞ্জে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ ছাড়া ঘটনাস্থলের উদ্দেশ্যে আরও দুটি ইউনিট রওনা দিয়েছে।
আজ সোমবার (১৭ এপ্রিল) রূপসীতে ওরিয়ন ইনফেনশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এবিএস





