টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে প্রায় ত্রিশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এসব শিক্ষার্থীদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।

শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গালা গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এ ট্যাবলেট থাওয়ানোর পর পরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে আতংকিত হয়ে পড়ে। পরে তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ঘাটইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নারায়ন চন্দ্র সাহা জানান শিক্ষার্থীরা কৃমি নাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স ৪০ জন সেবা নিতে আসে। ১০ জন সুস্থ থাকায় তারেদ ছুটি দেওয়া হয়েছে ও বাকি ৩০ জনকেভির্তি করে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাওছার/জেড