নরসিংদীর রায়পুরা নীলকুঠিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দুর্বৃত্তদের গোলা-গুলির ঘটনা ঘটেছে। এতে সঞ্জয় দত্ত (৩৫) নামে ডিবির এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিনিত ও জামাল নামে দুইজনকে ইতালির তৈরি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায়পুরা নীলকুঠিতে অভিযানে গেলে দুর্বৃত্তরা হঠাৎ গুলি ছোড়ে।এ সময় কনস্টেবল সঞ্জয় গুলিবিদ্ধ হয়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ইতালির তৈরি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বিনিত ও জামালকে গ্রেফতার করা হয়।
তাদের নামে ভৈরব ও রায়পুরা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
এমকে





