সৌদি আরবে হজ করতে গিয়ে মিনায় পাথর ছোড়ার সময় পদ দলনে বাংলাদেশের ১০ জন নিহত ও ৯৮ জন হাজি নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. মো. বোরহানউদ্দিন।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বোরহানউদ্দিন জানান, এ ঘটনায় তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে । এছাড়া হাজিদের মরদেহ দেশে আনার ব্যাপারে পরিবারের সদস্যদের মতামত প্রাধান্য পাবে। এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।
গত ২৪ সেপ্টেম্বর মিনায় পাথর ছোড়ার সময় পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৭৬৯ জনে দাঁড়িয়েছে। হজ পালনকালে ২৫ বছরের মধ্যে ভয়াবহতম ওই দুর্ঘটনায় ৯৩৪ জন হাজি আহত হয়েছেন।
এসএইচ





