টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরণে বাংলাদেশ এনজিও ফউন্ডেশনের অর্থায়নে স্যানেটারী উপকরণ ৫টি করে রিং,১টিস্লাব ও ১টি ওয়াটের সেল বিতরণ করেছে এনজিও প্রতিষ্ঠান মানব উন্নয়ন পরিষদ।

এ উপলক্ষ্যে ১০ এপ্রিল শুক্রবার পাইকড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক পাইকড়া ইউনিয়ন পরিষদের সদস্য আলহাজ্ব আজহার আলী খান চানু। মানব উন্নয়ন পরিষদের পরিচালনা কমিটির সভাপতি মো.লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ যোবায়ের মল্লিক বুলবুল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিডা টাঙ্গাইলের পরিচালক শামছুল হক মহসিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলেঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন,ইউপি সদস্য নুরুন্নবী মিয়া, সাবলম্ভী সোসাইটির পরিচালক আজিজুল হক জুয়েল।

স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন পরিষদের নির্বহী পরিচালক ও এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাইছুল ইসলাম লিটন, শেখ ফরিদ, রাকিব হাসান হৃদয়, আবু সায়েম প্রমূখ।

এসএইচ