লিংক পটুয়াখালি সুন্দরবন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে টলারসহ নিখোঁজ হওয়া ১৫ জেলে দীর্ঘ ৫৪ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে।

ভারতের বনগাঁ পেট্টাপোল সীমান্তের বিএসএফ সদস্যরা ১৫ বাংলাদেশী জেলেকে বেনাপোল আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা জেলেরা সুন্দরবন মহিপুর বাড়ী এলাকার অধিবাসি। তবে নিখোঁজ হওয়া সামসুর জামানের সন্ধান মেলেনি আজও। বেঁচে আছে কি মরে গেছে বলতে পারেনি সহকর্মিরাসহ স্বজনেরা। 

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কাশেম আলী জানান, ১৯ সেপ্টম্বর পটুয়াখালি মহিতপুর বাড়ী এলাকায় গভীর সমদ্রে মাছ ধরতে যায় ঐ এলাকার রহমত উল্লাহ, কালগাজি,আব্দস সালাম, নিজাম ও সামসুর জামানসহ ১৬ জেলে।

ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তারা। দীর্ঘ ১৯ ঘন্টা পর ভারতের গবর্ধন থানা এলাকার সুন্দরবন পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানান। দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতায় ৫৪ দিন পর দেশে ফেরে তারা।

এসময় আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহাসীন হোসেন বাবলুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাতের পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ কমান্ডার অশোক কুমার তাদেরকে যশোর ৪৯বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেনের কাছে হস্তান্তর করেন।

পরে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ জিডি করে স্ব স্ব পরিবাবের কাছে হস্তান্তর করেছে বলে জানান পোর্ট থানার ওসি আব ুসালেহ মাসুদ করিম।

ফেরত আসা মাঝি, মুনসুর আলীর ছেলে রহমত উল্লাহ জানান তাদের নিখোজ হওয়ার করুন কাহিনী। সীমান্ত এলাকায় ৫৪ দিনপর তাদেরকে পেয়ে স্বজনদের মধ্যে আনন্দ অস্রুতে এক আবেগঘন পরিবেশের সৃস্টি হয়।

শেখ নাছির উদ্দিন/ এসএম