মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটারগান ও এক কেজি ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, উপজেলার করমদি গ্রামে শুক্রবার রাত দেড়টার দিকে তাদের টহল দল দেখে চোরাচালনীরা অস্ত্র ও গাঁজা ফেলে পালিয়ে যায়। শনিবার সকাল দশটার দিকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উৎপল কুমার রায় জানান, র‌্যাবের একটি টহল দল করমদি গ্রামের সড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে অবস্থান করছিল। এ সময় ওই গ্রামের বহুলপাড়ার সড়কের উপরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেখতে পান র‌্যাব সদস্যরা। তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার কিংবা সনাক্ত হননি।

জেআই