রাজধানীর মিরপুর পিরেরবাগ এলাকায় গলায় ফাঁস লাগিয়ে সোনিয়া (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের স্বামীর নাম শরিফুল ইসলাম। তিনি পেশায় রাজমিস্ত্রি।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। সোনিয়া তার স্বামীর সঙ্গে পিরেরবাগ পাবনাগলির ২৪৭/৫ নম্বর ভাড়া বাসায় থাকতেন।
শরিফুল ইসলাম জানান, কিছু দিন যাবৎ আর্থিক অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কাথাকাটাকাটি হয়। বুধবার সকালে তিনি সোনিয়াকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে সোনিয়া আত্মহত্যা করেছেন বলেও ধারণা করছেন তিনি।
কেএইচ





