স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২০ অক্টোবর সৈয়দ মনজুরুল ইসলামের অবসর উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তাঁর এ ছুটি বাতিল করে ২০ অক্টোবর বা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

কেএইচ