জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে মাওলানা রাফীক বিন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী শনিবার।

২০১২ সালের এই দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

মাওলানা রাফীক বিন সাঈদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার ছোট ভাই জিয়া নগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

২০১২ সালের ১৩ জুন দুপুরে যুদ্ধাপরাধের অভিযোগের মামলায় আটক তার পিতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর শুনানির সময় ট্রাইব্যুনালে রাফীক বিন সাঈদী উপস্থিত ছিলেন। শুনানির আগে তিনি তার পিতার সাথে বেশ কিছু সময় কথাও বলেছেন।

শুনানির বিরতি কালে তিনি ট্রাইব্যুনালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে বাইরে গাড়িতে বসানো হয়। গাড়িতে বসা অবস্থাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। বিকেল পৌনে তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাফীক বিন সাঈদী তার পিতার মতোই দেশে এবং বিদেশেও বিভিন্ন স্থানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়ে কুরআনের তাফসীর করতেন। খুব অল্পদিনের মধ্যেই তিনি জনপ্রিয় বক্তা হিসেবে পরিচিতি লাভ করেন। বেসরকারী টিভি চ্যানেল দিগন্ত টিভিতে সরল পথনামে একটি জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন রাফীক বিন সাঈদী।

জেডআই