ঝিনাইদহ সদর উপজেলায় গরুসহ দুই নারী চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।
বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর বাজার সংলগ্ন মুন্দির এলাকা তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন- মাগুরা জেলার শতখালী গ্রামের ওহিদুর রহমানের স্ত্রী শামিমা খাতুন (৩৫) ও একই গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী পাখি বেগম (৩৭)।
স্থানীয়রা জানায়, ঝিনাইদহ শহর থেকে দুই নারী একটি গরু নিয়ে গোপালপুর হাঁটের দিকে যাচ্ছিলেন। পথে মধুপুরের মুন্দিরা এলাকায় এলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওএফ





