জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে দুলাল (৩০) নামে এক মাইক্রোবাস চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার গোলাহার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের আ. মোতালেবের ছেলে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল জানান, ধারালো সস্ত্র দিয়ে মাইক্রোবাস চালকের কন্ঠনালী কেটে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এসটি





