সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ (২০ জুন) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় তারাকান্দা উপজেলার বটতলা নামক স্থানে জামিল অটোরাইস মিলের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন নিশ্চিত করেছেন।
পুলিশের পর ফেসবুক লাইভে এসে অপহৃত ভাগনে দ্ধারের খবর সোহেল তাজ।
অপহৃত ভাগনে উদ্ধারের খবর দিয়েছেন সোহেল তাজ।
আজ (২০ জুন) সকাল ৬টায় ফেসবুক লাইভে আসেন তিনি। সুখবর দেওয়ার জন্য এসেছেন বলে লাইভ শুরু করেন তিনি।
সোহেল তাজ বলেন, “বিপদের প্রতিটি মুহূর্তে আপনাদের সাথে থেকেছি। আপনাদের সাথে এই সুখবর শেয়ার করতেই হবে।”
সোহেল তাজ বলেন, ভোর ৫টা ২৭ মিনিটে তাঁর মামাতো বোন তাঁকে ফোন করেন। মামাতো বোন জানান- কিছু মানুষ একটা লোকেশন থেকে তাকে (মামাতো বোন) ফোন করেন। ওই লোকেশনের নাম বলবেন না বলে জানান সোহেল তাজ।
এরপর সোহেল তাজ বলেন, ওই কলে বোনকে জানানো হয়, একটা ছেলেকে ছন্নছাড়া অবস্থায় কিছু মানুষ গাড়ি থেকে ফেলে দিয়েছে। পরে ওই লোকেরা ছেলেটিকে তাঁদের কর্মস্থলে নিয়ে গেছেন।
লাইভে সোহেল তাজ বলেন, এরপর তার পরিবারের সদস্যরা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ডিসির সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের কাউন্টার টেররিজমের ডিসি ওই এলাকার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে যোগাযোগ করেন। এসপি নিজে গিয়ে ইফতেখার আলম সৌরভকে ওই লোকেশন থেকে পুলিশ কাস্টডিতে নিয়ে যান। সৌরভকে পুলিশ কাস্টডি থেকে ঢাকায় আনা হচ্ছে।
সোহেল তাজ লাইভে সবাইকে ধন্যবাদ জানান। পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “সৌরভকে পাওয়া গেছে। ও আমাদের কাছে ফিরে আসছে। সবাইকে নিয়ে একসঙ্গে আমরা অন্তত একটা মানুষের জীবন বাঁচিয়েছি। আমরা আশা করব, এমন ঘটনা আর যেন না ঘটে। আমি আশা করব, যারা মা বাবার কাছে নেই, তারা যেন ফিরে আসে।”
তিনি সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানান।
লাইভের শেষে একটু হাসতে দেখা যায় সোহেল তাজকে। তিনি বলেন, “আমি এই প্রথম একটু হাসি দিতে পারছি।”তারা সৌরভের জন্য অপেক্ষা করছেন বলে জানান।
আজ (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা বাজার এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের অপহৃত ভাগনে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে উদ্ধার করা হয়েছে।
একটা গাড়ি থেকে অপহরণকারীরা তাকে নামিয়ে দিয়ে যায়।
এমবি





