বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী মোশারফ হোসন (৩০) ও তার স্ত্রী সেলিনার (২০) মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, সকালে তাদের বসতঘরের বৈদ্যুতিক লাইনের তাড় ছিঁড়ে গেলে মোশারফ তা জোড়া লাগাতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রক্ষা করতে সেলিনা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
বাড়ির অন্য লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





