চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুরের গণপিটুনিতে চাঁদ আলী (৪৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। দুইজনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- মালেক খা (৩২) ও রুবেল (২২)। মালেক খা দামুড়হুদা উপজেলার শহরের দশমী পাড়ার ফরমান আলী ফরুর ছেলে এবং রুবেল পাবনা জেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামের আবদুল রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, রোববার দর্শনার দক্ষিণ চাঁদপুর বাজারের তানভির এন্টারপ্রাইজের সামনে তিন জন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। প্রতিষ্ঠানের মালিক তানভির তার দোকান থেকে ওঠে পাশের বাড়ির ভেতরে যায়। এ সুযোগে দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে ১ লাখ ২৭ হাজার ৮০০ টাকা চুরিকরে পালিয়ে যায়। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা দেখতে পেলে তাদের পিছু নেয়। একপর্যায়ে তাদের ধরে গণপিটুনি দেয়। গণপিটুনি শেষে চুরি করা টাকা রেখে তাদের পুলিশে হাতে তুলে দেয়। চাঁদ আলীর অবস্থা খারাপ দেখে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে পুলিশ। এর পর সন্ধ্যায় চাঁদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ নিহত চাঁদ আলীর লাশ দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি ) কামুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এএইচ





