যশোরে ঝিকরগাছা ও নোঙ্গরপুর এলাকায় গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি তারা ডাকাত দলের সদস্যা।
শনিবার ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর ও ঝিকরগাছা এলাকায় থেকে ওই চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
একইসাঙ্গে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে নিহত চার ডাকাতের নাম-পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।





