গোপালগঞ্জের মুকসুদপুরে দু’টি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলিসহ দুই আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে র্যাব।
সোমবার রাতেমুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর ও শৈলখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটকদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন- মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলাম ফকির (২৮) ও শৈলখোলা গ্রামের মাহফুজুর রহমান (৩০)।
মাদারীপুর র্যাব-৮ এর ক্যাম্প ইনচার্জ সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ডাকাতদের আটক করে। এ সময় একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাতি, জাল টাকা ও মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। এদের নামে বিভিন্ন থানায় মামলা আছে। আটকদের মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কেএইচ





