জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুর থেকে দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- রুবাইয়া (৪) ও মনিরা (৫)।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব উচনা গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবাইয়া উপজেলার পূর্ব উচনা গ্রামের রুবেল হোসেনের মেয়ে ও মনিরা একই এলাকার মোখলেছার রহমানের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল থেকে রুবাইয়া ও মনিরা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পরও তাদের পাওয়া যাচ্ছিল না।
রাতে মসজিদ থেকে মাইকিং করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে দুই শিশুর মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, মঙ্গলবার সকালে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমআর





