বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর যে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছে তা যে করেই হোক শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করে নিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই অর্থমন্ত্রীর এই পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানান নাগরিক যুব ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরাম।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক যুব ঐক্য ও নাগরিক ছাত্র ঐক্যের সমন্বয়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

আকরাম বলেন, বর্তমান সরকার মাহমুদুর রহমান মান্নাকে ভয় পান, কারণ তিনি যদি কারাগারের বাহিরে থাকত তাহলে জনগণের পক্ষের সকল অধিকার নিয়ে কঠোর আন্দোলন করত।

তিনি বলেন, মাহামুদুর রহমান সচ্ছতা ও সততার মাধ্যমে এ দেশের সকল জনগণের চাহিদা, প্রয়োজন তুলে ধরার চেষ্টা করছিলেন। কিন্তু তার এই মহৎ কাজ সরকার করতে দেয়নি।

এ সময় মানব ব্ন্ধন থেকে মাহামুদুর রহমান মান্নাকে অতি তাড়াতাড়ি মুক্তির দাবী জানানো হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক নাজমুল হাসান, সদস্য সচিব মুহিত হাসান তবীথ, কেন্দ্রীয় নেতা শরীফ আকন্দ প্রমূখ।

এমএ/এমকে