কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের ‍গুলিতে  আজিজুল হক নামের একজন নিহত হয়েছেন।

আজ (২৪ আগস্ট) ভোর রাতে টেকনাফ সদরের পল্লী বিদ্যুৎ অফিস সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান।  

নিহত আজিজুল হকের বাড়ি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায়।  

ঘটনাস্থল থেকে ৬৫ হাজার ইয়াবা, ১টি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।  তবে ওই বন্দুকযুদ্ধ কিংবা নিহত আজিজুলের বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি র‌্যাব কর্মকর্তা মেহেদীর কাছে। 

এমবি