নড়াইল জেলার সদর উপজেলায় খড়রিয়া গ্রামের চিত্রা নদীতে বৃহস্পতিবার বিকালে জাকজমকপূর্ণ এক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৫০তম এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুরু হয় স্থানীয় ইটভাটা এলাকা থেকে। প্রায় ১ কিলোমিটার দূরে খড়রিয়া বাজার পর্যন্ত অনুষ্ঠিত নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই চিত্রা নদীর দু’পাড়ে সমাবেত হতে থাকেন হাজারো জনতা।

দুপুর গড়াতেই গোটা এলাকা রুপ নেয় জনসমূদ্রে। নদীর কুলে অবস্থিত বাড়ির ছাঁদ থেকে শুরু করে গাছের উঁচু ডালে ছিল দশর্কে পরিপূর্ণ। তারা বাদ্যযন্ত্র বাঁজিয়ে নৌকাবাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দিয়ে পরিবেশকে আরও আনন্দঘন করে তোলেন।

খড়রিয়া এলাকাবাসির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগীতায় নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা থেকে আসা মোট ৫টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতায় খুলনার তেরখাদার মাহবুব মেম্বারের নৌকা প্রথম স্থান এবং একই এলাকার আনোয়ার মোল্যার নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে।

বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে নগদ টাকা প্রদান করা হয়।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ