২২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুস শাকুর (৪৪) ও নাহারুন বেগম (২৮)। শনিবার বিকেলে বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপপরিচালক আলী আসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবাগুলো এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল।’
অধিদপ্তরের কোতোয়ালি সার্কেলের ইন্সপেক্টর ইব্রাহিম খান বাদি হয়ে গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ওএফ





