কুষ্টিয়ায় বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার  বিকেলে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিক্সা চালক ইরাদ আলী (৪০) শিশু আফরিন (২)। আহতরা হলেন- বিপাশা, বিউটি ও টুম্পা। এর মধ্যে বিপাশার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিপাশা নিহত শিশু আফরিনের মা। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপাড়া গ্রামে।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বিকেলে পোড়াদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস কবুরহাট ব্যাপারী রাইস মিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়।

এতে অটোরিক্সায় থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এমএ