নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ইব্রাহিম মাঝি নামের এক জলদস্যু নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-১১ উপজেলার চরএলাহী ইউনিয়নের উড়িচর এলাকায় অভিযান চালায়। এসময় একপর্যায় উভয়পক্ষের আত্মরক্ষার্থে গুলি ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এতে জলদস্যু ইব্রাহিম নিহত হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই গোলাগুলিতে এক জলদস্যু নিহত হয়েছেন।

জেড