রাজধানীর উত্তরায় বাস চাপায় ২ পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাসনাত (৪০) এবং রাখাল (৪৫)। পরে ঘটনাস্থল থেকে দু'টি বাস ও একটি সিএনজি আটক করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ