নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় শহীদ এখলাছ উদ্দিন স্মৃতি সংঘ ভেঙ্গে গুড়িয়ে দেয়া সহ মালামাল লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের হাতে নিহত নড়াইল-১ আসনের সবেক এমপি ও বিশিষ্ট আ’লীগ নেতা শহীদ এখলাছ উদ্দিনের নামে প্রতিষ্ঠিত এ সংঘের কার্যালয় ভেঙ্গে প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শহীদ এখলাছ উদ্দিন স্মৃতি সংঘের সভাপতি হাফিজুর রহমান জানান,শনিবার (২৮ মে) রাত ৯ টার তিনি ও সংঘের সদস্যরা টিভির সংবাদ শুনছিলেন। হঠাৎ কওে কলাবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের পুত্র বিএনপি নেতা অলিয়ার রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে।
এরপর সংঘের কার্যালয়ের ২ লক্ষাধিক টাকার মালামল লুট করে এবং কার্যালয়টি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়। নড়াগাতি থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান,নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কেউ কোন অভিযোগ দেয়নি।অভিযোগ দিলে ব্যবস্থ নিবেন বলে জানান।
এআই





