‍নঁওগা সদর উপজেলায় বজ্রপাতে হেলাল উদ্দিন ( ৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে কৃতিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হেলাল উদ্দিন সদর উপজেলায় কৃতিপুর গ্রামের কুরুণ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, বিকালে হেলাল উদ্দিন তার নিজের জমিতে চাষাবাদ করছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নঁওগা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ