কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

গতকাল (২৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ (২৫ জুলাই) রোববার সকাল ৮টা পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২০৮ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ১৪৮ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৬০ জনের উপসর্গ রয়েছে।

এমবি