জায়গা জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলে লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামে বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় ছেলে আব্দুল রহিম (৩০) এর লাঠির আঘাতে গুরুতর আহত বাবা মহিদ উদ্দিনকে (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার ভোরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ আব্দুর রহিমকে শনিবার সকালে বাড়ি থেকে গ্রেফতার করেছে।

নিয়ামতপুর থানার ওসি ওবায়দুল হক জানান, এ ঘটনায় থানায় নিহত মহিদ উদ্দিনের স্ত্রী তহমিনা খাতুন বাদি হয়ে ছেলে আবদুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা মামলা দায়ের করেছেন। আসামি আব্দুর রহিমকে দুপুরে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এআর