জয়পুরহাটে জামায়াতে ইসলামী জয়পুরহাট পুরানাপৈল ইউনিয়নের শিক্ষা সম্পাদক মুহা.সিহাব উদ্দিন প্রধানকে উঠিয়ে নিয়ে যায় র‌্যাব-৫।

বৃহস্পতিবার বিকাল ৩টায় দিকে এ ঘটনা ঘটে। র‌্যাবের কর্মকতার সাথে যোগাযোগ করা হলে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছে। তবে বিভিন্ন নাশকতার সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত সিহাব উদ্দিন প্রধান (৩৩) হাতিগড়া গ্রামের ওয়াজেদ প্রধানের ছেলে।

আটকের র‌্যাব পরে জয়পুরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে নাশকতার আশংকায় বিভিন্ন স্থান থেকে আরও ৪ কে আটক করেছে পুলিশ। এ ঘটনা সত্যতা শিকার করেছে সদর থানা কর্মকতা ওসি মুহা.আনোয়ার হোসেন।

কেএইচ