ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ঈদ ও দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীরা।

ঢাকা থেকে টাঙ্গাইল আসতে সময় লাগে ২ থেকে ৩ ঘণ্টা। সেখানে এখন সময় লাগছে প্রায় ৭-৮ ঘণ্টা। মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিভিন্ন পয়েন্টে গরুভর্তি ট্রাক বিকল হওয়ার কারণেও এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো মহাসড়কের গাড়ি চলছে ধীরগতিতে আবার কোথাও কোথাও গাড়ি থেমে আছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি যুবায়দুল আলম জানান, মহাসড়কের পুংলী, আশেকপুর, করটিয়া, পাকুল্লাসহ ৭ থেকে ৮টি পয়েন্টে ভোরে গরুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এই ট্রাকগুলো সরিয়ে ফেলা হলেও যানজট রয়ে গেছে।

উত্তরবঙ্গের ১৬টিসহ ২৭টি জেলার যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

জেআই