পাবনা-নগরবাড়ী মহাসড়কের আলাদীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও শ্যালোইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের দূর্গাপুর ঘোষপাড়া গ্রামের আকবর হোসেন (৫৫) ও একই গ্রামের আব্দুর রহিম (৬০)।
আমিনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দিন বুধবার সকালেজানান, পাবনা-নগরবাড়ী মহাসড়কের আমিনপুর থানার আলাদীপুরে রাত ১০টার দিকে বিপরীতমুখী নছিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় চারজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যায় আব্দুর রহিম নামে আরও একজন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কেএইচ





