কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে মা ও ছেলে-মেয়ের শরীর।
দগ্ধদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এসিড সন্ত্রাসের শিকার হন তারা।
পুলিশ জানায়, রাতে মা ও ছেলে-মেয়ে নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় খোলা জানালা দিয়ে তাদের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অমিয় কুমার জানান, এসিড দগ্ধদের মধ্যে মেয়েটির অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মীর শরিফুল ইসলাম।
ঢাকা, ৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





