পার্বত্য চুক্তির বাস্তবায়ন ক্রমান্বয়ে এগিয়ে চলছে এবং এই চুক্তি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভূমি বিরোধ নিষ্পত্তিতে ভূমি কমিশন করা হয়েছে। যারা অস্ত্র সমর্পণ করেছিলো তাদের পুনর্বাসন করা হয়েছে।

এ কমিশনে নিয়মিত বসলে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি জানান, এ পর্যন্ত শান্তি চুক্তির ৭০ থেকে ৮০ ভাগ বাস্তবায়ন হয়েছে।

পার্বত্য অঞ্চলে যাতে কোনো ধরনের মাদক উৎপাদন না হয়, সেজন্য ফল চাষের ব্যবস্থা করা হয়েছে। সেখানে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প করার পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

জেড