কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের পুরাতন জিপ স্টেশনে অভিযান চালিয়ে ১টি একনলা লম্বা বন্দুক ও ২টি তাজা কার্তুজসহ কাজল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদ পেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধরের নির্দেশে বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বদরখালী পুরাতন জিপ স্টেশনে অভিযান চালায়। এসময় গোপনে পাওয়া তথ্যমতে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের নীজপানখালী গ্রামের শামসুল ইসলামের ছেলে কাজালকে আটক করে।

এসময় তার হাতে কাগজ ও কাপড় মোড়ানো অবস্থায় ১টি এক নলা লম্বা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

ওসি প্রভাষ চন্দ্রধর জানায়, গ্রেফতারকৃত যুবক কাজলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত কাজল চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের নীজপানখালী গ্রামের শামসুল ইসলামের ছেলে।

কেএইচ