লালবাগে হালিমা ছাদিয়া মহিলা মাদ্রাসা থেকে সুমাইয়া আক্তার (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ১৭৭ নং লালবাগের মিষ্টিগলি থেকে লাশ উদ্ধার করা হয়।
লালবাগ থানার এস আই উদয় কুমার মণ্ডল জানান, উদ্ধারকৃত ছাত্রীর লাশ মিডফোর্ট হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা ময়না তদন্তের মাধ্যমে জানতে পারবে বলে তিনি জানান।
নিহত সুমাইয়া মোবারক আলীর মেয়ে। তিনি ঢাকা মেডিকেলের ৪র্থ শ্রেণীর কর্মচারী বলে জানা যায়।
ঢাকা, জেইউ, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





