স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের সবাইকে স্বীকৃতি দেয়া উচিত। যারা ইতিহাস থেকে স্বাধীনতা সংগ্রামের মহানায়কদের বাদ দেয়ার ষড়যন্ত্র করছে তারাই একদিন ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
আজ রবিবার সকালে যাদু মিয়া মিলনায়তনে ‘ ২রা মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস স্মরণে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ইতিহাসকে তার নিজস্ব গতিপথে চলতে দেয়া উচিত। আদালতের রায়ের মাধ্যমে ইতিহাস নির্মান হয় না। ইতিহাসের গতি কখনো রোধ করা যায় না, ইতিহাস তার আপন গতিতেই গন্তব্য নির্ধারন করে নেয়। যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে মজলুম জননেতা মওলানা ভাসানী, শহীদ জিয়াউর রহমান, আ.স.ম রব, শাহজাহান সিরাজদের মুছে ফেলতে চায় তাদের বিচার ইতিহাসের কাঠগড়াই হবে।
তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আর লাল-সবুজের পতাকা প্রতিষ্ঠার যারাই অবদান রেখেছেন নিরপেক্ষভাবেই তাদের যথাযথ সম্মান প্রদর্শন করার আহবান জানান।
নগর সভাপতি মোড়ল আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন ন্যাপ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সাধারন সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, শাহ মোঃ শাহ আলম, যুগ্ম সম্পাদক মোঃ শামিম ভুইয়া, স্বেচ্ছাসেবক ন্যাপ সদস্য সচিব আবদুল্লাহ আল-মাসুম প্রমুখ।
ইআর





