চাঁদপুরের মতলব উত্তরে একটি ভবনের দোতলার করিডোর ধসে পড়ে ৪০ জন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে ফরাজীকান্দির নেদায়ে ইসলাম আল আমিন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য আবু তাহের জানান, এতিমখানার তিনতলা বিশিষ্ট ভবনের দোতলার করিডোরে ছাত্রদের দাড় করিয়ে ব্রিফ করছিলেন শিক্ষকরা। এ সময় হঠাৎ ভবনের করিডোরটি ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বলেন, রাতের খাবারের পর আগামী ১৬ ডিসেম্বর চাঁদপুরে শিক্ষার্থীদের যাওয়ার বিষয়ে কথা বলার জন্য ওই ভবনের নিচে জড়ো করা হয়। এ সময় হঠাৎ ভবনের দোতলার ছাদ ধসে নিচে পড়ে। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

এম