পটুয়াখালীর একাধিক মামলার আসামি ও পটুয়াখালীর শীর্ষ সন্ত্রাসী তরিকুল ইসলাম তরু র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে পটুয়াখালী শহর সংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’সংঘটিত হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এস এম তারিকুজ্জামান র্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্পের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বিসিক শিল্পনগরী এলাকায় তরিকুলকে খুঁজতে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তরিকুল। এ সময় র্যাবের পাল্টা গুলিতে তরিকুল নিহত হন।
ঘটনাস্থল থেকে ৬শ’বোতল ফেনসিডিল, ২৪ রাউন্ড গুলি ও ৪টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





