লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজী শিক্ষক কামরুল ইসলাম স্যার আজ ভোর রাতে মাইজদী ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে………রাজেউন)।
গতকাল বিকালে হঠাৎ বুক ব্যাথা অনুভব করলে মাইজদী ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মৃত্যুর সময় ৫ ভাই ১ এক বোন রেখে যান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম ১৯৯২ সালে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগপযর্ন্ত তিনি ২৫ বছর অত্র স্কুলে পাঠ দান করেন ।এর আগে ১৯৮৪ সালে আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে ১৯৮৯ সালে মিরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
বিকাল ৩.৩০ মিনিটে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় । জানাজায় উপস্থিত ছিলেন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বাবুল সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ। জানাজা শেষে উনার নিজ বাড়ীতে পারিবারিক কবস্থানে দাপন করা হয়।
মাহমুদ





