বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটটি (http://www.epb.gov.bd) হ্যাক করেছে ভারতীয় হ্যাকাররা।
বৃহস্পতিবার দুপুরে হ্যাকাররা সাইটটি হ্যাক করে। তারপর থেকে ওই সাইটে ঢোকা যাচ্ছে না। সাইটের হোম পেজে বাংলাদেশি হ্যাকারদের উদ্দেশে একটি বার্তা দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ‘তুমি যদি একটি ইন্ডিয়ান সাইট হ্যাক করো, তবে আমরা তার দ্বিগুণ হ্যাক করব। তাই ইন্ডিয়ান যেকোনো ওয়েবসাইট হ্যাক করার পূর্বে দু’বার ভেবে দেখো। ভারত মাতা কি জয়..। জয় হিন্দ...।’
হোমপেইজে হ্যাকারের পরিচয় হিসেবে লেখা আছে ‘রাজ’। সঙ্গে কিছু সাংকেতিক কোড আছে।
জেএ





