চট্রগ্রামের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকা থেকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালাউদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সালাউদ্দিন সৈয়দ শাহ রোড এলাকার পেশকার বাড়ির বাসিন্দা বশরের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছে সালাউদ্দিন।
সোমবার সকালে সালাউদ্দিন মেয়েটির বাসায় গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং মেয়েটির ভাই ও চাচাকে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় মেয়েটির পক্ষ থেকে সন্ধ্যায় থানায় মামলা দায়ের (মামলা নং-২৬) করা হলে রাতে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
এমকে





