রংপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২১ কর্মীসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ইলিয়াস জানান, রংপুরের মিঠাপুকুরে জামায়াতের এক কর্মী, কোতয়ালীতে বিএনপির ৮ কর্মী ও পীরগাছা থানা পুলিশ বিএনপির ১২ কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার বিএনপি ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাদের পুলিশী হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে একই সময়ে জেলা পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলা ও অপরাধে জড়িত থাকায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এআর