করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৪৫ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪০ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ১৫ শতাংশ।
বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৬০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি।
মৃত ৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম ১৩ জন, রাজশাহী তিনজন, খুলনা দুইজন, বরিশাল দুইজন, সিলেট একজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়।
এমবি





