আজ সোমবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যেগে দিবসটি উৎযাপন করা হয়। ঠাকুরগাঁও জেলার আইন সহায়তা কেন্দ্র থেকে দিবসটি উপলক্ষে এক বিশাল র্যালীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বিশাল র্যালীটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। তার পর দিবসটির উপলক্ষে স্লোগান হয়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক, সার্থক হোক,আসক ফাউন্ডেশন সফল হোক, সার্থক হোক,এই স্লোগান নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালি সুমন এই আলোচনা সভার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম, সবুর আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, জেলা সমন্বয়ক কাজল রায়, মনিরুজ্জামান মনির, আইন সম্পাদক এ্যাড মোঃ আনোয়ার হোসেন, বন ও পরিবেশ সম্পাদক মাসহুরা বেগম হুরা,যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাড মোঃ ইব্রাহিম,সহ দপ্তর সম্পাদক এ্যাড মোঃ আশিকুর রহমান রিজভী, প্রচার সম্পাদক সোহেল তানভীর, পরিকল্পনা সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, আমানতুল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সামছুল ইসলাম সহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস, ডেইলী সান এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ্যানেল এস এর ঠাকুরগাঁও প্রতিনিধি, সাংবাদিক মজিবর রহমান শেখ, সাংবাদিক মজহারুল ইসলাম বাদল সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।
মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী শেষে আসক ফাউন্ডেশন এর সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালি সুমন মূল্যবান বক্তব্য রেখে সমাপ্তি ঘোষণা করেন।
মুহিব





