ফেণী জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামি মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালত।

হাইকোর্টের  নির্দেষ অনুযায়ী নিম্ন আদালতে হাজির না হওয়ায় রবিবার দুপুরে তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মাহাতাবের আইনজীবী আ্যাডভোকেট আবু তাহের জানান, অসুস্থ থাকায় মাহাতাব উদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে আদালতে সময় প্রার্থনা করা হয়। আদালত আবেদন খারিজ করে দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

ঢাকা,৩ জুলাই,টাইমনিউজবিডি.কম/একে