ট্রাইবুনালে মানবতাবিরোধী গোলাম আজমের বিচার যেভাবে হয়েছে সেভাবে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিনেরও বিচার দাবি করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ বীরবিক্রম।

রোববার সকালে চট্টগ্রাম নগরীর লালদিঘিতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

অলি বলেন, বর্তমান সিইসি শুধুমাত্র চাকরি, গাড়ি-বাড়ি, টাকার লোভে বাংলাদেশকে হুমকির মধ্যে রেখেছেন। তিনি ভোটের পরিবেশ নষ্ট করেছেন। জনগনের ভোটাধিকার হরণ করেছেন।

‘ট্রাইব্যুনালে গোলাম আজমের বিচার যেভাবে হয়েছে সিইসিকেও সেভাবে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, বলেন অলি।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপি’র সভাপতি অলি আহমেদ পৌরসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এআই