জেলার কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলা পরিষদের নিজ কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল লতিফ উপজেলার চন্দ্রপুর এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল রহমান জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব ও পরবর্তী বিভিন্ন নাশকতা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল লতিফ। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আব্দুল লতিফের নামে থানায় একাধিক মামলা রয়েছে। বিকেলে আব্দুল লতিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
জেআই





