মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন- ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে হিরু হাওলাদার।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৯ ডিসেম্বর হিরু হাওলাদার তার মা রওশন আরা বেগমকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত রওশন আরার ভাই এসএম আকরাম আলী বাদী হয়ে হিরু হাওলাদারকে আসামি করে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট মীর্জা হজরত আলী সাইজী।
কেএইচ





